শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদাপাথর লুটে দুদক প্রতিবেদন সত্য হলে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

সাদাপাথর লুটপাটের ঘটনায় দুদক প্রতিবেদন সত্য হলে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, প্রতিবেদন অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাদাপাথর হলো খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। প্রতিবেদনটা যাবে তাদের কাছে। তাদের কাছ থেকে হয়তো আমরা জানতে পারব। বাট আমি এ ব্যাপারে এখন পর্যন্ত জানি না। এ জন্য কিছু বলতে পারব না। আপনারা সাদাপাথরের এই যে ইনফরমেশন দিয়ে যাচ্ছেন, এ জন্য আপনাদের ধন্যবাদ।’


মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের যেসব পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার, সেটা নেওয়া হচ্ছে। আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি। এর আগে ৪ হাজারের বেশি ট্রেনিং করে বের হয়ে গেছে। এখন একটা ব্যাচ এখনো ট্রেনিং করতেছে এবং আরেকটা ব্যাচ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে যাবে। তা ছাড়া অন্যান্য বাহিনীতেও ইলেকশনের আগে আমরা প্রশিক্ষণ দেব। আগামী ৭ তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন হলে আমরা এটার উদ্বোধন করব।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেনাবাহিনীকেও আমরা অনুরোধ করেছি। বিজিবি, আনসার, তাদেরও আমরা অনুরোধ করেছি। ইলেকশনে আনসারের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। আগে ১২ জন আনসার থাকতেন নির্বাচনের দায়িত্বে। এখন আরেকজন বাড়িয়ে দেব প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে। পুলিশ সব জায়গায় ২ জন করে, আবার কোনো জায়গায় ৩ জন করে থাকবে। সেনাবাহিনী তো মোবাইলে থাকবে। বিজিবি, র‍্যাব, এবিপিএন সবাই থাকবে। এবার শুধু আমরা সেনাবাহিনী নয়, বিমানবাহিনী, নৌবাহিনীসহ সবাইকে কাজে লাগাব।’

পুলিশের লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অস্ত্র উদ্ধারে আপনারা তথ্য দিয়ে ভূমিকা পালন করছেন, আমরা আশা করি, আপনারা এটা আবারও করবেন। আমরা আপনাদের তথ্য গোপন রাখব। তথ্যের (ইনফরমেশন) ভিত্তিতে অস্ত্র উদ্ধার হলে আপনাদের পুরস্কৃত করা হবে। একেকজনের একেক মত থাকবে। একেকজন তাঁর মতপ্রকাশ করবে। এটাই তো গণতন্ত্রের একটা ভিউ। এটাই তো সৌন্দর্য। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। আমাদের সবার ধৈর্যশক্তি একটু কমে গেছে। এটাই তো আমাদের সবার চেষ্টা করতে হবে। আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। এতে আমরা অনেক সমস্যার সমাধান করব।’

নুরের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নুরুল হক নুরের ওপর আক্রমণটা দুর্ভাগ্যজনক। তিনি একটা জাতীয় পর্যায়ের নেতা। তাঁর ওপর আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এ দোয়া আমরা করি।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় বা সব জায়গায় তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার পড়ে না। আমি আশা করি, শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করবে।’

এর আগে তিনি সকালে বিজিবি সিলেট সেক্টার সদরদপ্তর, সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে তিনি সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকা ফিরবেন।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল