শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

সিলেট মহানগরের শাহপরাণ আবাসিক এলাকায় ছেলের ছুরিকাঘাতে রহিমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম শাহপরাণ এলাকার হেপি কমপ্লেক্সের ভাড়াটিয়া আব্দুল গাফফারের স্ত্রী। তার স্থায়ী ঠিকানা জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রামে।

সোমবার সকাল ১১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুপুর ১টা ৩০ মিনিটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের জেরে রহিমা বেগমের ছেলে বদরুল ইসলাম (৪২) ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বদরুল ইসলাম আগে ইমামতির সঙ্গে যুক্ত থাকলেও গত চার মাস ধরে বেকার ছিলেন। পরিবারের দাবি, তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

নিহতার পরিবারের সদস্যরা জানান, বদরুল ছিলেন তার বাবা-মায়ের চতুর্থ সন্তান। সাম্প্রতিক সময়ে তার আচরণ ছিল অত্যন্ত অস্বাভাবিক।

শাহপরাণ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

প্রতিবেশীরা জানান, রহিমা বেগম ছিলেন শান্তিপ্রিয় ও ধর্মপরায়ণ নারী। তার এমন করুণ মৃত্যুতে তারা হতবাক ও ব্যথিত।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে মামলার প্রক্রিয়া সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল