শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর মমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোর্ট পয়েন্ট এলাকা থেকে ছাতক থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

 

গ্রেফতারকৃত আব্দুর মমিন ছাতকের ২নং নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন এবং সার-রেজিস্টার অফিসে দলিল লেখক হিসেবেও পরিচিত।

 

জানা যায়, তার বিরুদ্ধে ভুয়া দলিল তৈরি, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান, নৌপথে চাঁদাবাজি, সরকারি টিলার জায়গা দখল করে লাল পাথর উত্তোলন, বালু ও ভিটবালু লুটসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রভাবিত করে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।

 

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ‘আব্দুর মমিনের বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাবশালীকে ছাড় দেওয়া হবে না।’

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল