শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

রোজার আগে নির্বাচনে কোনো দ্বিমত নেই জামায়াতের: ডা. তাহের

রোজার আগে ফ্রেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের কোনো দ্বিমত নেই। এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বও নেই। তবে তার আগে জুলাই চার্টার বাস্তবায়ন করতে হবে।

রোববার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত প্রতিনিধি দলের নেতা ডা. আবদুল্লাহ মো. তাহের এ কথা জানান।

ডা. তাহের বলেন—লন্ডনে গিয়ে বৈঠক করে এবং জুলাই চার্টার না করে নির্বাচনের সময় ঘোষণা ভুল সিদ্ধান্ত হয়েছে।


আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধের পক্ষে মত দিয়েছে জামায়াত বলে জানান ডা. তাহের।

পিআর পদ্ধতির বিষয়ে জামায়াতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অধিকাংশ দল এর পক্ষে। আমরা পুরোনো পদ্ধতিতে নির্বাচন চাই না। পুরাতন পদ্ধতিতে কেন্দ্র দখলসহ নানা অনিয়ম হয়। নতুন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এগুলোর অবসান হবে।


তিনি বলেন—যেসব বিষয়ে মতভেদ রয়েছে সবাই মিলে বসে সেগুলো নিরসন করে নির্বাচনে যাওয়া উচিত। সবাই মিলে সবার অংশগ্রহণ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। অনেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারা সুযোগ পাবে।

বৈঠক ও প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন—জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও রফিকুল ইসলাম খান।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। জামায়াতের পর পর্যায়ক্রমে এনসিপি ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল