শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

ওসমানী বিমানবন্দরে পাবলিক টয়লেটের নিয়মবহির্ভূত ফি আদায়, ৩০ হাজার টাকা জরিমানা

সম্প্রতি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও ব্যবহারকারীদের কাছ থেকে নির্ধারিত টয়লেট ফি’র বেশি টাকা আদায়ের অভিযোগে পাবলিক টয়লেটের ইজারাগ্রহীতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ওসমানী বিমানবন্দরে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হক শরীফ।

তিনি বলেন, বিমানবন্দরের পাবলিক টয়লেট ব্যবহারকারীদের কাছ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ৫ টাকা ফি'র পরিবর্তে ১০ টাকা করে ফি আদায় করছেন ইজারাগ্রহীতা। তারা টয়লেটে প্রবেশ ফি ১০ টাকা লিখে দেওয়ালে টাঙিয়ে রেখেছেন, এতে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ৫ টাকা ফি আদায় করা হচ্ছে।

তাই যাত্রী ও সেবা গ্রহীতাদের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এই অভিযানে বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। এতে ইজারাগ্রহীতা মালিক পক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাৎক্ষণিকভাবে দেয়াল থেকে টয়লেটে প্রবেশ ফি ১০ টাকা সংবলিত লিখিত নোটিশটি পরিবর্তন করে ৫ টাকা লিখে সাঁটানোর নির্দশনা প্রদান করা হয়।

পরবর্তীতে একই অভিযোগ পাওয়া গেলে ইজারাদারের ইজারা বাতিলের ব্যবস্থাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে ইজারাদারকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুক হক শরীফ আরও বলেন, ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীসেবা শতভাগ নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাই যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমাদের নিয়মিত তদারকি ও ভ্রামমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় এপিবিএন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণের সহায়তার জন্য তাঁদের প্রতি ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন উপস্থিত যাত্রী ও আগত দর্শনার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই পাবলিক টয়লেটে অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি তারা লক্ষ্য করছিলেন। বিষয়টি এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ করার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল