শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

ইলিয়াস আলীসহ গুমের শিকার সকল নেতাকর্মীর সন্ধান দাবি

আন্তর্জাতিক গুম দিবসে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে দাঁড়িয়ে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।


ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক বছর পেরিয়ে যাওয়ার পরও গুম হওয়া স্বজনদের সন্ধান না পাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তারা।

শনিবার দুপুরে ‘আমরা গুম পরিবার’র উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 

শেখ হাসিনা সরকারের আমলে সিলেটের যারা গুম হয়েছিলেন তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম. ইলিয়াস আলী, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার  আহমেদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী।

মানববন্ধনে বক্তারা গুম হওয়া নেতাদের স্বজনরা অভিযোগ করে বলেন, প্রায় ১৩ বছর ধরে সিলেটের চার নেতা গুম অবস্থায় আছেন। শেখ হাসিনার পতন হলে তারা মুক্ত অবস্থায় ফিরে আসবেন বলে আশা করেছিরেন স্বজনরা। কিন্তু তারা হতাশ হয়েছেন। গুম কমিশনের সাথে বার বার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তাদের কোন সন্ধান মিলেনি। এতে গুম হওয়া ব্যক্তিদের পরিবারে হতাশা আরও বেড়েছে। অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে আরও আন্তরিক হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।
 

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও ড. এনামুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সহসভাপতি সালেহ আহমদ খসরু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল আহাদ খান জামাল ও গুমের শিকার ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না প্রমুখ।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল