শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানা গেছে।

নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)।  তিনি কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।

১ নং পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আহতরা হলেন, জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। আহতদের পুরো পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চোরাচালানের কাজে ভারত সীমান্তে প্রবেশ করেন আব্দুর রহমানসহ কয়েকজন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুর রহমান। শনিবার দুপুর পর্যন্ত মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ভারত সীমান্ত থেকে মরদেহ আনার প্রক্রিয়া চলছে। এখনো কোনো সিদান্ত হয়নি।

এ বিষয়ে বিজিবি (১৯ ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. জুবায়ের আনোয়ার বলেন, এরকম সংবাদ আমরা পেয়েছি। শুক্রবার রাত থেকে মরদেহ সনাক্ত ও ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছি।

এই সম্পর্কিত আরো

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী