শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২
advertisement
সিলেট বিভাগ

সিলেট-তামাবিল মহাসড়কের বাস চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর- আহত ৫

সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরূফৌদ) এলাকায় বাসচাপায় ঘটনাস্থলে ১জন মটর সাইকেল আরোহী নিহত, আহত-৫, ঘাতক বাস পালিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরুফৌদ) নামকস্থানে জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী বাসগাড়ীর সাথে দরবস্ত হতে জৈন্তাপুরগামী ২টি মটরসাইকেলের মুখোমুখি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে ১জন মটর সাইকেল আরোহী নিহত হন। অপর ৪জন গুরুত্বর আহত হন। ঘটনার পর পর ঘাতক বাস দ্রুত পালিয়ে যায়। এঘটনায় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করেন।

নিহত মটর সাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জরগ্রামের তাজউদ্দিনের ছেলে তালহা (১৭)। আহতরা হলেন সারীঘাট ডৌডিক গ্রামের শুক্কুর মিয়ার ছেলে শাকিল (২০), একই গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদ এর ছেলে জুনেদ আহমদ (১৮), মনির আলীর ছেলে শাহরিয়ার (২০), আরফান আলীর ছেলে ইব্রাহীম আহমদ (২২) এবং উপজেলার গুজ্ছগ্রামের জিয়া উদ্দিনের ছেলে ফরহাদ আলী (১৫)। ঘটনার পর পর সিলেট তামাবিল মহাসড়ক প্রায় ১ঘন্টা যান চলাচল বন্দ ছিল।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত তালহার মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ২টি মটর সাইকেল জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশের টিম পৌঁছে নিহতের মরদেহ ও দুর্ঘটনায় কবলিত ২টি মটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাসগাড়ী আটকের তৎপরতা চলছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এই সম্পর্কিত আরো

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২