শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে ১৫৮ পিস ইয়াবাসহ আটক ১

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল হাইওয়ে থানা  পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম উমর আলী (৫০)। সে সিলেটের শাহপরান বাহুবল রোড নং-১ এলাকার   মোঃ আকদ্দস আলীর পুত্র।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় , বৃহস্পতিবার (২৮শে আগস্ট) রাত ৯:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া কালীমন্দিরের সামনে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। 

এ সময়  একটি লোকাল বাসে তল্লাশী  চালিয়ে উমর আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি বাসের পেছনের সিটে যাত্রী হিসেবে বসা ছিলেন। তার হেফাজত থেকে মোট ১৫৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। 

এ অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ তারেক আহমেদ রুদ্র। এছাড়াও অভিযানে  উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন, এটিএসআই মৃণাল কান্তি ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের  প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা