শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন ৫ সদস্য

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) সিন্ডিকেটে নতুন ৫ সদস্য যুক্ত হয়েছেন। এই ৫ পাঁচজনকে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে এই পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই তিন ক্যাটাগরি হলো—গবেষণা প্রতিষ্ঠানের সদস্য অথবা চিকিৎসা ক্ষেত্রে মূল্যবান অবদান রেখেছেন এমন, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও অধিভুক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ।

এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্রধান শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নুরুননাহার ফাতেমা বেগম ও পথিকৃত ইনস্টিটিউট অব হেলথ স্ট্যাডিজের অনারারি চিফ সায়েন্টিস্ট ও উপদেষ্টা অধ্যাপক ডা. লিয়াকত আলী। আর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ক্যাটাগরিতে। অধ্যক্ষ ক্যাটাগরিতে হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী ও সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন মনোনীত হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (২০২৫ সালের ১৪ নং অধ্যাদেশবলে সংশোধিত) এর ধারা ১৯(১)(জ), ১৯(১)(ঝ) ও ১৯(১)(ত) এবং ১৯(২) অনুযায়ী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে বর্ণিত ব্যক্তিদের দুই বছর মেয়াদের জন্য মনোনয়ন প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে বর্ণিত ব্যক্তিদের দুই বছর মেয়াদের জন্য মনোনয়ন দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা