শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল: বিয়ানীবাজারের দুই ট্রাফিক পুলিশ ক্লোজড

সিলেটের বিয়ানীবাজারে ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় দুই ট্রাফিক পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা হলেন সার্জেন্ট দেবাশিষ ও এটিএসআই সাঈদ। বুধবার (২৭ আগস্ট) রাতে তাদের বিয়ানীবাজার থেকে সরিয়ে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কের চন্দ্রগ্রাম যাত্রী ছাউনিতে এক পরিবহন চালকের কাছ থেকে ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। মাত্র ২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মাছুম নামে এক পরিবহন চালক দুই হাজার টাকা এটিএসআই সাঈদের হাতে থাকা খাতার মধ্যে ঢুকিয়ে দেন। পরে সাঈদকে সার্জেন্ট দেবাশিষকে টাকা দেওয়ার বিষয়ে জানাতে দেখা যায়।

ভিডিও প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, আমরা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। সংশ্লিষ্ট দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

এদিকে অভিযুক্ত সার্জেন্ট দেবাশিষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা