শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

বড়লেখায় ব্যস্ত রেলক্রসিংয়ে ‘রেলগেট’ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথের বড়লেখা পৌরশহরের প্রধান বাজারের ব্যস্ততম খাদ্যগুদাম-গাজিটেকা সড়কের রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বড়লেখা পৌরশহরের খাদ্যগুদামের সামনে বৃহত্তর গাজিটেকা এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাজসেবক মখলিছুর রহমানের সভাপতিত্বে ও তোফায়েল আহমদ তুহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, আইনজীবী গোপাল দত্ত, এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান, সাবেক কাউন্সিলর নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নুর তালুকদার, মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, শিক্ষক বদর উদ্দিন, ময়নুল ইসলাম, তপন চৌধুরী, সাবুল আহমদ, অপুজিত দাস ও সামছুল ইসলাম, ব্যবসায়ী নাজমুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কুলাউড়া-শাহবাজপুর রেলপথের খাদ্যগুদাম-গাজিটেকা রেলক্রসিং পার হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কুলাউড়া-শাহবাজপুর রেললাইন আবারো চালুর লক্ষ্যে পুনর্বাসনের কাজ চলছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রেলপথের খাদ্যগুদাম-গাজিটেকা রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণ না করেই কাজ এগিয়ে নিচ্ছে। এতে মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

বক্তারা দ্রুত খাদ্যগুদাম-গাজিটেকা সড়কে রেলগেট নির্মাণের দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা