শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট কানাইঘাটে জ্বালানি তেলের বাজার মনিটরিং; জরিমানা আদায়
advertisement
সিলেট বিভাগ

আওয়ামী দোসরদের দলের কমিটিতে জায়গা নেই- জিকে গউছ

নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'এর নব-নির্বাচিত কমিটির প্রথম গতকাল বুধবার সকালে অনুীষ্ঠত হয়েছে। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই প্রস্তুতি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলার ছালামত পুর হাজারী কমিটি সেন্টারে বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।

নবীগঞ্জ উপজেলা বিএনপির সৈয়দ মতিউর রহমান পিয়ারার সভাপতিত্ত্বে ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি. কে. গৌছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সেতু, হবিগঞ্জ জেলার ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন।


বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বয়েতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ, শাহ দ্বারা আলী, এড. জালাল আহমদ, উপজেলা যুবদলের সভাপতি মোশাহিদ আলম মুরাদ, নবীগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা তৌহিদ চৌধুরী, নাবেদ মিয়া প্রমুখ প্রমুখ।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুযোগ পেলেই আওয়ামী লীগ ছোবল দিবে। তিনি আরও বলেন আমি চাই দলের মাঝে কোনও ফাটল থাকবে না । আমি মনেন করি সব সময় দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি, কেউ যদি ইচ্ছে করে কোন্দল মারামারি সৃষ্টি এর পরিনাম ভাল নয়। দলের জন্য তারেক রহমান ও বেগম খালেদা জিয়া জিয়া ছাড়া কেউ অপরিহায্য নয়। যারা বিগত দিনে আন্দোলনে ছিলেন না, জাতীয় নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করেননি। নৌকার পক্ষে কাজ করেছেন তারা দলের শুভাকাংখী নয়, তারা সুবিধাবাদী। বিগত ফ্যাসিবাদ জুলুম সরকার আমাদের নেত্রীর ওপর অমানবিক অন্যায় আচরণ করেছে। বিনা কারণে তাকে মাসের পর মাস কারারুদ্ধ করে রেখেছিলেন। আওয়ামী দোসরদের দলের কমিটিতে জায়গা নেই। এবিষয়ে কোন আপস নেই, যতই শক্তিশালী হন না কেন !

এই সম্পর্কিত আরো

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট

কানাইঘাটে জ্বালানি তেলের বাজার মনিটরিং; জরিমানা আদায়