শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে ইমাম ও মউশিক শিক্ষকদের আলোচনা সভা ও কমিটি গঠন

আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সুনামগঞ্জ জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার বিকাল আড়াই টায় শহরের জেলা ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

জেলা মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাও. নূর হোসেন আজিজ।

এতে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন।

সিলেট বিভাগীয় কমিটি মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার কে.এম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন সিলেট বিভাগীয় কমিটি মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাও. কে. এম নজমুল হক নছিব, কোষাধ‍্যক্ষ মাও. ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলা মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের সভাপতি হাফিজ মাও. নওফল আহমদ।

এছাড়াও বক্তব‍্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মাও. মফিজুর রহমান, মাও. ফখরুল ইসলাম, মাও. ফজলুল করিম, মাও. শাহ নুর আলম, মাও. লিয়াকত আলী। 

সভা উপস্থাপনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাও. মাজিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে সুনামগঞ্জ জেলা মউশিক শিক্ষক কল‍্যাণ পরিষদের নতুন কমিটি করা হয়। 

কমিটিতে সভাপতি মাও. নূর হোসেন আজিজ, সাধারণ সম্পাদক মাও. মাজিদুল ইসলাম ও মাও. ফজলুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস‍্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। 

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট