রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন ১৮০ পুলিশ সদস্য

পুলিশের একটি ফরমড পুলিশ ইউনিট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের উদ্দেশে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) পৌনে একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। ৭০ জন নারী পুলিশ সদস্যসহ ১৮০ জন সদস্যের কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ।

বিমানবন্দরে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশন্স) মো. রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অপারেশন্স উইংয়ের কর্মকর্তাগণ মিশনগামী শান্তিরক্ষীদের বিদায় জানান।

পুলিশের ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ) ২০০৫ সাল থেকে এবং নারী কন্টিনজেন্ট ২০১১ সাল থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে, নামিবিয়া মিশনে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২১৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে এফপিইউ মিশনে ১৭৮ জন এবং ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) ৩৭ জন। বাংলাদেশ পুলিশের ৭৫ জন নারী পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। তন্মধ্যে এফপিইউ মিশনে ৬৮ জন এবং ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) পদে ৭ জন। 

পুলিশের ২১ হাজার ৮১৬ জন সদস্য শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছেন। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের ২৪ জন অকুতোভয় সদস্য জীবন উৎসর্গ করেছেন।

জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান বৈশ্বিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট