রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে শিক্ষার্থী আহত

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে এক ছাত্রী আহত হয়েছে।

রোববার (২৪আগস্ট) সকালে ক্লাস চলাকালীন সময়ে উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অষ্টম শ্রেণির আহত শিক্ষার্থীকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ মুঠোফোনে বলেন, রবিবার বেলা পৌনে ১১টার দিকে তিনি বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় একটি কক্ষে অষ্টম শ্রেণির গণিত বিষয়ে পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে কক্ষের একটি সিলিং ফ্যান চলন্ত অবস্থায় ছুটে নিচে পড়ে যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। ফ্যানের পাখাতে শিক্ষার্থী আফরোজার নাকে আঘাত লাগে এতে রক্তক্ষরণ হলে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমদ জানান, আহত শিক্ষার্থীর নাকের কিছু স্থান কেটে যাওয়ায় সেখানে ৩টি সেলাই লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী জানান, ফ্যানের নাট-বল্টু ক্ষয়ে অথবা ঢিলা হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। শিক্ষার্থীর মাথায় পড়লে আরও বড় ধরনের ক্ষতি হতে পারত। ভবনের সকল ফ্যান পরীক্ষা করাবেন তাঁরা।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট