রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে জয়নাল আবেদীনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জৈন্তাপুর উপজেলার সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের বিরুদ্ধে সম্প্রতি সময়ে ভোলাগঞ্জ সাদা পাথর লুটের ঘটনায় জড়িত করে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ( ২২শে আগষ্ট)  বিকেল ৫:০০ ঘটিকায় উপজেলার দরবস্ত বাজার এলাকায় খরিল পরগণাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে খরিল পরগণার বর্ষিয়ান মুরুব্বি  হাজি আব্দুল মজিদের সভাপতিত্বে ও মাষ্টার আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খরিল পরগনার বর্ষিয়ান মুরুব্বি সাবেক ইউপি সদস্য আলহাজ্ব কুটি মিয়া,ইসমত আলি,ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ্, দরবস্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বশির আহমেদ, কুদরত উল্লাহ ভান্ডারী, মাওলানা কবির আহমেদ, নাসির আহমেদ, মাওলানা মামুনুর রশীদ, মোশাইদ আলি, আব্দুল হামিদ মেম্বার, সামসুল হক মেম্বার, মইনুল ইসলাম মেম্বার, নুর মিয়া, হাবিবুর রহমান হবন, আব্দুর রশিদ পেড়াই,নুরুল আমিন,আব্দুস সাবুর,আবদুল খালিক,মাওলানা আলাউদ্দিন,আফতাব আলি মুহুরী সহ খরিল পরগনার বসবাসরত অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সাদা পাথর লুটের ঘটনায় বিভিন্ন মিডিয়া সহ একটি কুচক্রী মহল আলহাজ্ব জয়নাল আবেদীনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্যপ্রনোদীত ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।  তারা বলেন জয়নাল আবেদীন একজন জনপ্রিয় ব্যাক্তি ও তিনি নির্বাচনে অংশ নিয়ে জনগনের ভোটে বারবার নির্বাচিত হয়েছে। আগামীতে তার সফলতার অগ্রযাত্রাকে ব্যহত করতে একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি কোনদিন পাথর ব্যবসা কিংবা পাথর সংশ্লিষ্ট কোন কিছুতে জড়িত ছিলেন না।

কিন্তু সম্প্রতি সময়ে তাকে ঘিরে পাথর লুটপাটের জড়িতের মত মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। অনতিবিলম্বে এই ধরনের অপপ্রচার বন্ধ না করলে ১৭ পরগণার পক্ষ থেকে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট