রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে বীজনা নদী থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার

নবীগঞ্জে বীজনা নদী থেকে মোঃ রিহান (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিহান ওই গ্রামের মোঃ রুবেল মিয়ার ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে যায় রিহান। সকাল ৮টা থেকে নিখোঁজ থাকার পর স্বজনরা সারাদিন খোঁজাখুঁজি চালান। পরে বিকেল ৪টার দিকে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় শিশুটির মরদেহ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মা-বাবা ও পরিবারের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান বলেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে কেউ আমাদের থানায় অবগত করেনি।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট