রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

ভারতে অনুপ্রবেশকালে দোয়ারাবাজার সীমান্তে তৃতীয় লিঙ্গের ৪জন আটক

ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে ৪ হিজড়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বালাকান্দি গ্রামের শুক্কুর আলীর ছেলে জাহেদুল ইসলাম (১৯), একই জেলার রৌমারী থানা সুখের বাতি গ্রামের ইউসুফ আলীর ছেলে রেজা আহমেদ (২০), একই জেলার কোতোয়ালী থানার মজিদা কলেজ পাড়ার মো. কালামের মেয়ে মোসকান আক্তার (২০) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কুচমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রনি হাসান (২৫)।


পুলিশ সূত্র জানায়, বুধবার (২০) ভোর ৩টার দিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৪ বাংলাদেশি হিজড়াকে আটক করে বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ স্থানীয় বাঁশতলা বিওপি'র হাবিলদার কামাল সরদার (নম্বর- ৬৪৫৭৩)। বুধবার সকালে আটককৃতদের দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়। 


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ৪ হিজড়ার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বুধবার দুপুরে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট