রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও পথসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের ওসমানীনগরে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা  এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীসহ গুম হওয়া সকল নেতৃবৃন্দের সন্ধানের দাবিও জানানো হয়।

বুধবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামন থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর গোয়ালাবাজার যাত্রী ছাউনীর সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব লয়লুছ মিয়ার পরিচালনায় সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন স্বেচ্ছাসেবক দল জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে  সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে সফল করতে সর্বদা প্রস্তুত।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রুপ, সদস্য আসিক মিয়া, সেফুল আহমদ, জামাল আহমদ, আনিসুজ্জামান আজাদ, সফিউল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিমন মাহমুদ রাসেল, রমজান আলী, রেজাউল করিম, সাইদুর রহমান, সদস্য এমাদুল হক,জালাল উদ্দিন, আঙ্গুর আলী, মাহবুব আহমদ, তোফায়েল, কাজী শওকত আহমদ, উপজেলা যুগ্ন আহবায়ক রিমন মাহমুদ রাসেল, রমজান আলীসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট