রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

মাধবপুর সীমান্তে ৪ নারী আটক, গৃহকর্মীর কাজের প্রলোভনে ভারতে পাড়ি

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার সীমান্তবর্তী মালঞ্চপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


২৫ বিজিবি'র (সরাইল ব্যাটালিয়ন) অধীনস্থ ধর্মঘর বিওপি'র একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বিবি জহুরা (৩৯), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মিনারা বেগম (২৬), নেত্রকোনা জেলার মদন উপজেলার ঝর্ণা আক্তার (১৯) এবং কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ফারজানা আক্তার শৈলী (২২)।


বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারীরা স্বীকার করেছেন যে, তারা ভারতের কলকাতা শহরে গৃহকর্মীর কাজ করার জন্য যাচ্ছিলেন। এ জন্য তারা মানবপাচারকারী চক্রের সদস্য, মাধবপুরের মালঞ্চপুর গ্রামের কামাল মিয়া ও নিজনগর তোফাবাড়ি এলাকার লিটন মিয়াকে জনপ্রতি ১২ হাজার টাকা করে দিয়েছেন।


বিজিবি আরও জানিয়েছে, আটককৃত নারী এবং অভিযুক্ত পাচারকারীদের বিরুদ্ধে মাধবপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট