রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন মিয়া গোলাম পরওয়ারের - বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার ভূমধ্যসাগরে নৌকাডুবি, নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ রাতেই হতে পারে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের সহযোগিতার আশ্বাস স্পিকারের স্ত্রীর মৃত্যুকে সংসদে দোয়া মোনাজাত - অধিবেশন পরিচালনায় নিরপেক্ষতার প্রতিশ্রুতি ডেপুটি স্পিকারের
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুদকের অভিযান

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১২টায় দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম হাসপাতাল পরিদর্শন করে।

উপ-পরিচালক মো. এরশাদ মিয়া জানান, হাসপাতালের অব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্ছন্নতা ও খাবারের মান নিয়ে অভিযোগ পেয়েছে দুদক। এ অভিযোগের ভিত্তিতে হাসপাতাল চত্বর ঘুরে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে।

অভিযানের সময় খাবারের অন্যান্য আইটেম ঠিকঠাক পাওয়া গেলেও সকালের নাস্তার পাওরুটিতে কোনো লঘু (অতিরিক্ত বা অননুমোদিত বস্তু) পাওয়া যায়নি। 

এ বিষয়ে প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তারা জানান, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এরশাদ মিয়া আরও বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা মোটামুটি ঠিকঠাক থাকলেও মনে হচ্ছে, দুদকের আগমনের খবর পেয়ে আগে থেকেই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতালে রোববার ৫শ’র বেশি রোগী ভর্তি থাকায় কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে। তবে হাসপাতালের আরএমও জানিয়েছেন, ডাক্তার ও নার্সসহ জনবল সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

উপ-পরিচালক আরও জানান, এসব বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে এবং শিগগিরই পুনরায় পূর্বঘোষণা ছাড়াই অভিযান চালানো হবে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, “আমরা আমাদের সাধ্যমতো পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করছি। তবে ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। পর্যাপ্ত জনবল থাকলে সংকট দূর করা সম্ভব হবে।”

এই সম্পর্কিত আরো

ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন

মিয়া গোলাম পরওয়ারের বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের

জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের

সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ

রাতেই হতে পারে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের সহযোগিতার আশ্বাস

স্পিকারের স্ত্রীর মৃত্যুকে সংসদে দোয়া মোনাজাত অধিবেশন পরিচালনায় নিরপেক্ষতার প্রতিশ্রুতি ডেপুটি স্পিকারের