রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধান সংশোধনে এমপিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা রাহুল অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু - নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন মিয়া গোলাম পরওয়ারের - বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের
advertisement
সিলেট বিভাগ

হাওরাঞ্চলের মানুষের স্বপ্ন,

উড়াল সড়ক প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সুনামগঞ্জের জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার (১৭আগষ্ট) দুপুরে তিনি জামালগঞ্জ উপজেলার সাচনা ও রামপুর গ্রামের মধ্যবর্তী এলাকা ঘুরে দেখেন। পরে তিনি তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, “আমাদের সময়ে অনেক প্রকল্প কেটে দেওয়া হলেও উড়াল সেতুর এই প্রকল্প বাদ যায়নি। টেন্ডার প্রক্রিয়ায় কিছু ত্রুটি থাকায় পুনরায় টেন্ডার আহ্বান করা হবে। যেহেতু প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে, সেহেতু টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে।

হাওরাঞ্চলে আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি আরও বলেন, শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় এ ধরনের স্কুল স্থাপনের সম্ভাবনা নেই। তবে উড়াল সেতু প্রকল্পে যাদের ব্যক্তিগত ভূমি পড়বে তাদের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মাওলা, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব খাঁন,উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার,সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া,জামালগঞ্জ  উওর ইউপির চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া,সাচনা রামকৃষ্ণ মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বণিক সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ নভেম্বর একনেকে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদন লাভ করে। জামালগঞ্জ-ধর্মপাশা উপজেলাসহ সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ প্রকল্প হাতে নেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

সংবিধান সংশোধনে এমপিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা রাহুল

অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা

বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি

ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ

ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক

ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন

মিয়া গোলাম পরওয়ারের বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের