সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাইয়ে ৮ কেজি গাঁজাসহ ওয়াসির মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সে উপজেলার মাটিয়াপুর গ্রামের মোকতার মিয়ার ছেলে।

সোমবার (১১ আগষ্ট) দুপুরে মেজর আসিফ রানা অনিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াসিরকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

পরে আটককৃত যুবক ও জব্দকৃত গাঁজা দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আটকের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল রাজ্জাক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও বলেন, মাদক নির্মূলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো