বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক বিভাগীয় কমিশনার - নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায় আগুনে নিহত ৬ বাংলাদেশি প্রবাসীর লাশ কঙ্কালে পরিণত, পরিচয় শনাক্তে জটিলতা তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর
advertisement
সিলেট বিভাগ

টাঙ্গুয়ার হাওরে পাখি ও মৎস্য শিকার, আটক ৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ফাঁদ পেতে বুনোহাস, পরিযায়ী পাখি শিকার রোধে অভিযান হয়েছে। এ সময় পাখি শিকারের অভিযোগে দুজনকে আটক করা হয়। এ ছাড়া ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ শিকারের অভিযোগে আরও একজন আটক হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ২টা থেকে শনিবার (৪ জানুয়ারি) ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার টাঙ্গুয়ার হাওরের রামসিংহপুর এলাকা থেকে আনসার সদস্যরা তাদের আটক করেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা।


আটককৃতরা হলেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালি গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪) ও একই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল ইসলাম (২০)। তারা দুজন পাখি শিকারি। অপরজন মৎস্য শিকারি পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রূপনগর গ্রামের আলী নুরের ছেলে আতিকুল ইসলাম (২৮)।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, পাখি শিকারি দুজনকে আটক করে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মৎস্য শিকারি একজনকে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মামলাভুক্ত করা হয়েছে।


তিনি আরও বলেন, পাখি, বুনোহাস, পরিযায়ী পাখি ইত্যাদি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু

শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক

বিভাগীয় কমিশনার নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায়

আগুনে নিহত ৬ বাংলাদেশি প্রবাসীর লাশ কঙ্কালে পরিণত, পরিচয় শনাক্তে জটিলতা

তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর