বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে পুলিশের ওপর হামলায় ঘটনায় আরো একজন আটক

 

গোলাপগঞ্জে পুলিশের ওপর হামলায় ঘটনায় আরো একজনকে আটক করেছে পুলিশ।  

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷  আটককৃত নজরুল ইসলাম (৪৯) 
 উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের বাঙ্গালীগুল গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে  গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অভিযান চালিয়ে আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। সে পুলিশের ওপর হামলার (মামলা নং: ১২ তা: ১১/১১/২০২৪ইং) ৭নং এজাহারভুক্ত আসামি।


গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা সবুজ সিলেটকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন  আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যহৃত রয়েছে।


প্রসঙ্গত, গত ১০ নভেম্বর পশ্চিম আমুড়া ইউনিয়নের এরাল বিলে ৩ পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় থানার উপপরিদর্শক সুরুজ আলী বাদি হয়ে ২৪ জনের নামোল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় এখন পর্যন্ত ৫ জন গ্রেপ্তার করা হয়েছে।


এদিকে এরাল বিলে অগ্নিসংযোগ, লুটপাট ও চুরির অভিযোগ এনে ৪২ জনের নামোল্লেখ ও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি গত ১৫ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা ন: ১৪ তাং:১৫/১১/২০২৪ইং) দায়ের করেন ঘাগুয়া দেউলগ্রামের মৃত তমছির আলীর ছেলে আলী নুর (৪৯)। এ মামলার ৪নং এজাহারভুক্ত আসামি নজরুল ইসলাম।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা কাল 
গোলাপগঞ্জ প্রতিনিধি  : গোলাপগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ‌ের উদ্যোগ‌ে   উপজেলা পরিষদ অডিটোরিয়াম এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় উপজেলার সকল শ্রেণি পেশার লোকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।  

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ