বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটের কর্মসূচি এড়িয়ে সার্কিট হাউজে এনসিপি নেতারা জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রস্তুতিমূলক সভা গোলাপগঞ্জ ছাত্রদলের বিবৃতি: - এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততা নেই জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান গোলাপগঞ্জে গাড়িতে হামলার অভিযোগ এনসিপি নেতা সারজিস আলমের পরিবেশ রক্ষায় অবদানের জন্য বিয়ানীবাজারের নাসির উদ্দিন সংবর্ধিত এক রাতে নিভে গেল ৩ প্রাণ ওয়াইলি পার্কে ভস্মীভূত গ্র্যানি ফ্ল্যাট বিয়ানীবাজার কামিল মাদ্রাসা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন মোদির আমন্ত্রণের পর তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে দুর্ভোগ, রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট সোনারহাট সড়কের গোয়াইনঘাট সরকারি কলেজ হতে মনরতল বাজার পর্যন্ত অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি করে জনদুর্ভোগে ফেলায় ঠিকাদারি প্রতিষ্ঠান এসআর করপোরেশনের লাইসেন্স বাতিল ও দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।


বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ২টায় থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গোয়াইনঘাট সরকারি কলেজ পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন দূর-দুরান্তের যাত্রীরা।


আন্দোলনকারীরা জানান, গোয়াইনঘাট সরকারি কলেজ হতে মনরতল বাজার পর্যন্ত উপজেলা সদরে যাতায়াতের প্রায় ১৫ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দকে ভরা। সংস্কার না হওয়ায় চলাচলের জন্য রাস্তাটি ব্যবহার একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী,  যাতায়াতেও সমস্যায় পড়তে হয়। বিভিন্ন স্থানে দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।


গোয়াইনঘাট সরকারি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার জন্য এটিই একমাত্র রাস্তা। দীর্ঘদিন রাস্তাটির সংস্কারবিহীন অবস্থায় থাকার  ফলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটের কর্মসূচি এড়িয়ে সার্কিট হাউজে এনসিপি নেতারা

জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রস্তুতিমূলক সভা

গোলাপগঞ্জ ছাত্রদলের বিবৃতি: এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততা নেই

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

গোলাপগঞ্জে গাড়িতে হামলার অভিযোগ এনসিপি নেতা সারজিস আলমের

পরিবেশ রক্ষায় অবদানের জন্য বিয়ানীবাজারের নাসির উদ্দিন সংবর্ধিত

এক রাতে নিভে গেল ৩ প্রাণ ওয়াইলি পার্কে ভস্মীভূত গ্র্যানি ফ্ল্যাট

বিয়ানীবাজার কামিল মাদ্রাসা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

মোদির আমন্ত্রণের পর তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত