রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু - নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন মিয়া গোলাম পরওয়ারের - বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের
advertisement
সিলেট বিভাগ

জাফলংয়ে বালু ও পাথর লুট ঠেকাতে ‘বাঁশের ব্যারিকেড’

সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীর তীর থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে পাকা খুঁটি দিয়ে ট্রাক চলাচল বন্ধের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
 
এসব খুঁটির ওপর দুটি বাঁশ বেঁধে 'থামুন' লেখা সাইনবোর্ডসহ ব্যারিকেড দিয়ে উত্তোলনের সরবরাহ পথ বন্ধ করার চেষ্টা চালানো হয়েছে।

গত মঙ্গলবার এই উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। এরআগের কয়েকদিন এই পথ দিয়ে সারি সারি ট্রাক বালু ও পাথর আনতে নদীতে নামতো। এতে নদীর মধ্যে রীতিমত যানজট লেগে যেতো।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে-ইসিএ ও পর্যটন এলাকা থেকে বেআইনিভাবে বালু ও পাথর উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। জাফলংয়ে উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করতে সরবরাহপথে ব্যারিকেড বসানো হয়েছে। প্রশাসন এ এলাকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নিতে যাচ্ছে।

দীর্ঘদিন ধরেই জাফলং ও গোয়াইনঘাট এলাকায় পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন চলে আসছে। যদিও প্রশাসন অভিযান পরিচালনা করে সিন্ডিকেটের নৌকা, ড্রাম ট্রাক, ড্রেজার ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করে এবং মামলা-জরিমানা করে, তারপরও অপরাধচক্রগুলো অল্প সময়ের মধ্যে পুণরায় সক্রিয় হয়ে ওঠে।

জাফলংকে ২০১৫ সালে পরিবেশ অধিদপ্তরের গেজেট অনুযায়ী ইসিএ বা পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। ১৪.৯৩ বর্গকিলোমিটারের এ এলাকায় যেকোনো খনিজ উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও কার্যত উত্তোলন বন্ধ হয়নি, বরং প্রশাসনের অভিযান শেষে পুনরায় সক্রিয় হয়ে ওঠে লুটপাটকারীরা।

এই সম্পর্কিত আরো

অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা

বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি

ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ

ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক

ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন

মিয়া গোলাম পরওয়ারের বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের

জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের