রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু - নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন মিয়া গোলাম পরওয়ারের - বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের
advertisement
সিলেট বিভাগ

সিলেটে জনতার ধাওয়ায় প্রাইভেটকারসহ দুই ‘ছিনতাইকারী’ আটক

সিলেট নগরের এয়ারপোর্ট থানা এলাকায় জনতার সহযোগিতায় একটি প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন এবং নগদ অর্থ।

মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে তাদের আটক করা হয়। আর বৃহস্পতিবার ( ৩১ জুলাই) বিকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এলাকার আব্দুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও সিলেটের কোম্পানীগঞ্জ থানার গৌরিনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে লিমন আহমদ জয় (২৬)।

জানা যায়, সুনামগঞ্জের সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মান্নান ও আফিয়া বেগমের ছেলে মো. কামাল হোসেন (৩৬) জিন্দাবাজার থেকে কাজ শেষে গত মঙ্গলবার রাত ৯টার দিকে বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।

এসময় তামিম নামের পূর্ব পরিচিত এক ব্যক্তি তার সাথে বেড়ানোর প্রলোভন দেখালে কামাল সম্মত হয়ে তার মোটরসাইকেলে উঠে বসেন। তাকে নিয়ে যাওয়া হয় হাউজিং এস্টেটের ৮নং লেনের সামনে। সেখান থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ-১২-৬৪৭৯) উঠেন তারা। কারটিতে আগে থেকে আরও ৪ ব্যক্তি বসা ছিলেন। তারা তাকে নিয়ে যান সালুটিকর ব্রিজের কাছে। এক পর্যায়ে কিলঘুষি মারতে মারতে তার নিকট থাকা ৫০ হাজার টাকা দামের একটি মোবাইল সেট ও নগদ ৩ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।

পরে তারা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয় এবং সালুটিকর থেকে বাইপাস হয়ে বাইশটিলা যাওয়ার পথে স্থানীয় বাজারে প্রবেশের পর কামাল লোকজন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং কৌশলে কার থেকে বের হয়ে পড়েন।

এরপর স্থানীয়দের সহযোগীতায় দু’জন ছিনতাইকারীসহ প্রাইভেট কারটিকে আটক করে এয়ারপোর্ট থানাপুলিশ।

গেপ্তারকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা (নং ২০/৩০/০৭/২৫) দায়ের করে দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা সাইফুল ইসলাম।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ভুক্তভোগীর চিৎকার এবং স্থানীয়দের সহায়তায় পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।

এই সম্পর্কিত আরো

অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা

বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি

ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ

ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক

ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন

মিয়া গোলাম পরওয়ারের বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের

জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের