রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন মিয়া গোলাম পরওয়ারের - বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার ভূমধ্যসাগরে নৌকাডুবি, নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ রাতেই হতে পারে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের সহযোগিতার আশ্বাস
advertisement
সিলেট বিভাগ

স্কুলছাত্র সুমেল মিয়া হত্যা

সিলেটে আটজনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

সিলেটের বিশ্বনাথে আলোচিত স্কুলছাত্র সুমেল মিয়া (১৮) হত্যাকান্ডের মামলার রায়ে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন। 

তিনি জানান, মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে আজ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে, গত ১৩ জুলাই মামলাটির যুক্তিতর্ক (আর্গুমেন্ট) শেষ হয় এবং আদালত ৩০ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন। একইসঙ্গে ওই দিন আদালত ৩০ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ মে বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওরে পূর্ব বিরোধের জেরে শাহজালাল হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র সুমেল আহমদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সুমেলের চাচা বাদী হয়ে ২৭ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রায় চার বছর পর আজ (বুধবার) এ মামলার রায় ঘোষণা করা হলো। জানা যায়, চলতি বছরের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এসময় তাকে বাধা দেন নজির উদ্দিন, চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা ১০ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্র সুমেল মিয়া। এতে বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে ওইদিন সুমেল মিয়া নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমেলের বাবা ও চাচাসহ ৪ জন।

এই সম্পর্কিত আরো

সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক

ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন

মিয়া গোলাম পরওয়ারের বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের

জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের

সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ

রাতেই হতে পারে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের সহযোগিতার আশ্বাস