রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

এম সি কলেজসহ তিন প্রতিষ্ঠানে ছাত্রদলের কাউন্সিল স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার আওতাধীন এমসি কলেজসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ ও ৩১ জুলাই অনুষ্ঠিতব্য কাউন্সিল স্থগিত করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সিলেট মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও কানাইঘাট সরকারি কলেজ ও গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজে ছাত্রদলের কাউন্সিল পূর্বনির্ধারিত ২৯ জুলাইয়ের পরিবর্তে আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

 

 


এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার অধিনস্থ মুরারিচাঁদ কলেজ (এম সি কলেজ), সিলেট 'ল' কলেজ (আইন মহাবিদ্যালয়) ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আগামী ৩০ এবং ৩১ জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিল অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কাউন্সিলের সময় জানিয়ে দেওয়া হইবে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সভাপতি সুদীপ জ্যোতি এষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

 

 


এছাড়া আরেকটি বিবৃতিতে জানানো হয়, এতদ্বারা কানাইঘাট সরকারি কলেজ এবং গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের কাউন্সিল আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ঐ দিন কেন্দ্রীয় ছাত্রদলের একটি জরুরী মিটিং থাকায় উক্ত তারিখ পরিবর্তন করে আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 


 

উক্ত কাউন্সিলের প্রার্থী বা সদস্যের বিপক্ষে যদি কারো কোন আপত্তি থেকে থাকে তা হলে সোমবার সন্ধ্যা ৭টা হইতে রাত ৯ টা পর্যন্ত ইলেকট্রিক সাপ্লাই রোড জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদের অফিসে এসে লিখিত আপত্তি বা অভিযোগ এবং বৈধ তথ্য নিয়ে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত সময়ের মধ্য কোন অভিযোগ বা আপত্তি দাখিল না করিলে আর কোন অভিযোগ বা আপত্তি গ্রহণ করা হইবে না।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট