রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় যুবক আটক

সিলেটের জৈন্তাপুরে ৪ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটক হওয়া যুবকের নাম কিবরিয়া  আহমেদ (১৯)। সে উপজেলার বিরাখাই গ্রামের জমিরউদ্দীনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষক কিবরিয়া একজন মুদি দোকানদার। গত শনিবার সন্ধ্যায় ভিকটিম ওই শিশুটিকে কৌশলে চকলেট খাওয়ানোর কথা বলে তার দোকানে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে শিশুটিকে সে ধর্ষণ করে। 

বাড়িতে ফিরে এসে শিশুটি শারিরের অংশে ব্যাথায় কান্নাকাটি করে শিশুটি তার মাকে ঘটনার বর্ণনা দেয়। 

পরে রবিবার (২৭শে জুলাই) ভিকটিম ওই শিশুর বাবা জৈন্তাপুর মডেল থানায় এসে অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাকে গ্রেফতারের নির্দেশনা দেন।

পরে দুপুর ১:৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের আদেশক্রমে উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম  সহ সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সিভিল পোষাকে ছদ্মবেশ ধারণ করে গোপনীয়তা রক্ষার মাধ্যমে  দোকান থেকে ধর্ষক কিবরিয়াকে আটক করতে সক্ষম হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনায় সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি  প্রক্রিয়াধীন। ভিকটিম ওই শিশুটিকে চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে বলে তিনি জানান।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট