রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় হাইওয়ে পুলিশ সদস্য আহত

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে বেপরোয়া গতির ডিআই পিকআপ এর ধাক্কায় হাইওয়ে থানার এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আহত পুলিশ সদস্যের নাম তোফায়েল আহমেদ (৩৭)। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের অন্তর্ভুক্ত মোল্লাপাড়া গ্রামের আবু বক্করের পুত্র। আহত তোফায়েল তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের পুলিশ পিকআপ চালক হিসেবে কর্মরত রয়েছেন।

তামাবিল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫শে জুলাই) তিনি জৈন্তাপুর সদরে নিজ বাসা থেকে তামাবিল হাইওয়ে থানায় রাত্রিকালীন ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত আনুমানিক ১০:১০ মিনিটে তামাবিল মহাসড়কের ফেরিঘাট উত্তরপাড়ে পৌঁছামাত্র পিছন দিক দিয়ে আসা বেপোরয়া গতির একটি ডিআই পিকআপ ( রেজি নং - ১৫-৪৮৪২) তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং ডিআই পিকআপটির নিচে মোটরসাইকেলটি চাপা পড়ে।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ স্হানীয়দের সহযোগীতায় আহত পুলিশ সদস্য তোফায়েল আহমেদকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট