বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯ জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ৩০

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বোরো জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধরমপুর গ্রামের রইছ আলী ও রফিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধরমপুর গ্রামের রইছ মিয়া ও রফিক মিয়ার মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে ধরমপুর গ্রামের রফিক মিয়ার ডোবায় কে বা কারা বিষ দেয়। এ নিয়ে উভয়পক্ষের লোকদের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলেও মঙ্গলবার বিকেলে কৃষি জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে ফের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ২ নারীসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো. শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষে আহত হয়ে অনেকে এসেছেন। বেশিরভাগ আহতদের মাথায়, পা ও হাতে জখম রয়েছে। গুরুতর আহত দুজনকে ওসমানী মেডিকেল রেফার করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, দুপক্ষের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। পানি সেচকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এই সম্পর্কিত আরো

ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এনসিপির গাড়িবহরে হামলা: হবিগঞ্জ ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে হাম, মোট মৃত্যু ১০৯

জগন্নাথপুরের সাংবাদিক ইয়াকুব মিয়া কারামুক্ত

কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা

কানাইঘাটের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সুমাইয়া ফেরদৌস