রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুর- রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১ আহত ২

সুনামগঞ্জের জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ ইউনিয়নের সুবিধপুর নামক স্হানে মোটরসাইকেল দূর্ঘটনায় খাইরুল ইসলাম (২২) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী রাজন মিয়া (২০) ও হৃদয় মিয়া(২১)।

বুধবার (২৩ জুলাই)  রাত ১১ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খায়রুল ইসলামের মৃত্যু হয়। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত খায়রুল ইসলাম রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের এমদাদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার(২৩ জুলাই)  বিকেলে নিজের মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে ঘুড়তে বের হন নিহত খাইরুল ইসলাম। সন্ধ্যা ৬টায়  সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ ইউনিয়নের সুবিধপুর পয়েন্টে বিপরিত দিক থেকে আসা অন্য আরেকটি মোটরসাইকেল এর সঙ্গে প্রচন্ড গতিতে ধাক্কা লাগে। এতে খাইরুল ইসলাম(২২) ও তাঁর বন্ধু রাজন মিয়া (২০) এবং হৃদয় মিয়া (২১) গুরুতর আহন হন। 

পরে স্থানীয়রা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় খাইরুল ইসলামের মৃত্যু হয়। 

নিহতের চাচা হাজী এখলাছুর রহমান আখলই বলেন,নিহত খাইরুল তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। ঘটনাস্থলে অপর দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় এ ঘটনা ঘটেছে। 

ধাক্কা দিয়ে ওই মোটরসাইকেলের চালক পালিয়ে গেছে। খাইরুলের বন্ধুদের অবস্থাও গুরুতর। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, ওই যুবক সিলেট এম এ জি ওসমানী কলেজ হাসপাতালে মারা গেছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট