রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে জুলাই পদযাত্রা শুক্রবার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সুনামগঞ্জে শুরু হবে আগামী শুক্রবার। পদযাত্রা শেষে বিকেল ৩টায় শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার বেলা ১১টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের সমবেদনা প্রকাশ করা হয়। এ সময় এনসিপির জেলা প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি সুনামগঞ্জে আগামী শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হবে। যাঁদের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে তাঁরা প্রথমবারের মতো সুনামগঞ্জে আসছেন। পদযাত্রাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পদযাত্রা কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক শক্তি দেশব্যাপী স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সুনামগঞ্জে আসছেন জুলাই আন্দোলনের তরুণ নায়ক জাতীয় নেতা এনসিপির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরোয়ার নিভা, সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, এহতেশামুল হক, অনিক রায়।

এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, সারাদেশে জুলাই পদযাত্রার ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী শুক্রবার সুনামগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই রাতে এনসিপির জাতীয় নেতারা সুনামগঞ্জে অবস্থান করবেন। ২৫ জুলাই শহরের মডেল মসজিদে জুমার নামাজ শেষে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি মডেল মসজিদ থেকে কালীবাড়ি হয়ে পুরাতন বাসস্ট্যাণ্ডের দিকে রওয়ানা হয়ে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হবে। 

যুগ্ম সমন্বয়ক আরও বলেন, পদযাত্রায় প্রায় ১৫ হাজার লোকের সমাগম হবে। এবং সব রাজনৈতিক দল তাদের পদযাত্রাকে স্বাগত জানিয়েছেন।আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে। তাঁরা সার্বিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবেন।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট