রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

ছাতকে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

সুনামগঞ্জের ছাতকে আর্থিক অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ দেওয়া হয়।

বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪-এর ৫৩(৭) ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।

সাময়িক বরখাস্ত থাকাকালীন সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।

জানা যায়, মোহাম্মদ মোস্তাক আহমদ ২০১১ সালের ৮ জুন হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর একজন অভিভাবক এবং ২ অক্টোবর প্রতিষ্ঠানের সাবেক সভাপতি তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তৎকালীন ইউএনও-র কাছে পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। একই সময়ে তার অপসারণের দাবিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও সোচ্চার হন।

এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির সম্পৃক্ততা খুঁজে পায়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি মো. তরিকুল ইসলাম তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন।

ইউএনও মো. তরিকুল ইসলাম প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট