রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ সীমান্তের চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদী থেকে বালি উত্তোলনের সময় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) দুইজন শ্রমিককে ধরে নিয়ে গেছে।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া গ্রামের চেলা নদীর আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে ভারতীয় অংশে ঢুকে বালি তোলার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও এলাকাবাসী।


পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় দুইজন বারকি শ্রমিক আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে ভারতীয় অংশ থেকে বালি তোলার সময় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়। তারা চেলা নদীর আন্তর্জাতিক সীমানার ভেতর থেকে বালি উত্তোলন করছিল। আটক ব্যক্তিরা চেলা বিএসএফ ক্যাম্পে রয়েছেন।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ‘ঘটনাটি শুনেছি। তবে তাদের নাম জানি না। বিষয়টি সিলেট ৪৮ বিজিবির আওতাধীন।’ 

সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল নাজমুল হক জানান, ‘চেলা নদী থেকে চুরাইভাবে বালু উত্তোলন করতে গিয়ে দুজন ভারতের সীমানায় চলে যায়। এসময় বিএসএফ বাধা দিলে তারা বেশ কয়েকজন বিএসএফকে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর বিএসএফ দুজনকে ধরে নিয়ে যায়। পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকে মাধ্যমে তাদের আনার চেষ্টা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট