রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শোক

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও শিক্ষার্থীসহ অন্তত ২৭ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সোমবার(২১ জুলাই)বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন এক শোকবার্তায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান।

শোকবার্তায় আরও জানানো হয়, এই মর্মান্তিক দুর্ঘটনা আজ বিশ্ববিদ্যালয়ে শোক পালন, বাদ জোহর দোয়া মাহফিল ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন উপাচার্য।

উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। এতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং বিমানটির দুই ক্রুসহ অন্তত ২৭ জন প্রাণ হারান সারাদেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই হৃদয়বিদারক ঘটনায়।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট