রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে বিএনপির পাল্টা কমিটি দিল ১৮ ইউনিট

সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির ১৮টি ইউনিটে পাল্টা কমিটি ঘোষণা করেছেন বঞ্চিতরা। সম্প্রতি গঠিত কমিটিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করা হয়েছে অভিযোগ তুলে গতকাল শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কমিটি ঘোষণা করা হয়।

তাদের অভিযোগ, সম্প্রতি ১৮টি ইউনিটে যেসব কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে অনেক চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ফ্যাসিবাদ ও জাপার দোসরদের পুনর্বাসন করা হয়েছে। এতে মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি। কমিটিতে বিগত সময়ে জেল-জুলুম-নির্যাতনের শিকার নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, সেলিম উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল লতিফ জেপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

সুনামগঞ্জ বিএনপির সদস্যসচিব পদমর্যাদার সদস্য অ্যাডভোকেট আবদুল হক বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে আমাদের কাছে নির্দেশনা ছিল কোথাও যাতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের জায়গা দেওয়া না হয়। এমন হওয়ার কথা নয়। খোঁজখবর নিয়ে দেখব।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট