রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

তথ্য বিভ্রান্তি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তথ্য বিভ্রান্তি, অপপ্রচার ও মিথ্যা খবরের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (২০ জুলাই ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এই কর্মশালার শিরোনাম ছিল “Skills to Combat Disinformation and Build a Distribution Network”।

ইন্টার প্রেস নেটওয়ার্ক এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর যৌথ আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধন করেন  ইসরাত জাহান নিশা।

প্রথম অধিবেশনে "ভুল তথ্য, বিভ্রান্তি, অপপ্রচার ও প্রোপাগাণ্ডা" এনিয়ে আলোচনায় করেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নাঈম আলী, অ্যালাইনা ইন্টারন্যাশনালের শরীফুল ইসলাম ও স্টেসিয়া ফিলিপস এবং ইন্টার প্রেস নেটওয়ার্কের এহসানুল হক জসিম।
তাঁরা তুলে ধরেন—ডিজিটাল প্ল্যাটফর্মে কীভাবে ভুয়া খবর ছড়িয়ে পড়ে এবং তা সমাজ ও রাষ্ট্রে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলে।

এরপর প্রশিক্ষকের দায়িত্বে থাকা কদরউদ্দিন শিশির পরিচালনা করেন একটি ব্যবহারিক অধিবেশন। সেখানে “ভুল তথ্য শনাক্ত ও প্রতিরোধের ৮০টিরও বেশি টিপস” উপস্থাপন করা হয়, যা অংশগ্রহণকারীদের গভীরভাবে আলোড়িত করে।

দুপুরের পর প্রশিক্ষক কদরউদ্দিন শিশির তথ্য যাচাই ও সচেতনতা তৈরির নেটওয়ার্কে সক্রিয় থাকার কৌশল ও সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

দিনের শেষ অংশে অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া গ্রহণ ও সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

আয়োজকদের মতে, এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের তথ্য বিশ্লেষণ ও যাচাইয়ের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি একটি সচেতন ও সুসংগঠিত নাগরিক নেটওয়ার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট