রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে এনসিপি নেতাদের পদত্যাগের হিড়িক

কমিটি গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেটের গোয়াইনঘাট উপজেলা শাখায় অসন্তোষ ক্রমশ বাড়ছে। ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের এক সপ্তাহের মাথায় আরও চার নেতা পদত্যাগ করেছেন। এ নিয়ে মোট ছয়জন নেতা কমিটি থেকে পদত্যাগ করলেন।


ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার (২০ জুলাই) গোয়াইনঘাট উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী হাফিজ মাওলানা আবদুল হাফিজের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন যুগ্ম সমন্বয়কারী এনামুল হক মারুফ এবং সদস্য তরিকুল ইসলাম, কিবরিয়া আহমদ ও কামরুল হাসান।


এর আগে, ১২ জুলাই এনসিপি’র কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোয়াইনঘাট উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার একদিন পরই ১৩ জুলাই সদস্য ফাহিম আহমদ এবং পরদিন ১৪ জুলাই যুগ্ম সমন্বয়কারী নাদিম মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তবে ফাহিম ও নাদিম কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।


গোয়াইনঘাট উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী হাফিজ মাওলানা আবদুল হাফিজ একাধিক নেতার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় প্রথমে ফাহিম আহমদ ও নাদিম মাহমুদ পদত্যাগ করেন। রোববার (২০ জুলাই) আরও চারজন নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট