শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী লুকমানের নির্বাচনী প্রচারণা শুরু

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভী লুকমান আহমদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জুড়ী নির্বাচনী এলাকায় প্রবেশের পর মানিকসিংহ এলাকায় তাকে মোটর শোভাযাত্রা সহকারে বরণ করা হয়। এরপর নির্বাচনী এলাকার ১০ স্থানে তিনি পথসভা করেন। এসময় সড়কে নেতাকর্মীর ঢল নামে।

দলীয় সূত্রে জানা গেছে, লুকমান আহমদ কাতার শাখা খেলাফত মজলিসের উপদেষ্টা। সম্প্রতি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মনোনীত করা হয়। প্রার্থী মনোনীত হওয়ার পর তিনি প্রথমবার দেশে ফিরেছেন। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে প্রথম নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষ্যে বড়লেখা ও জুড়ী উপজেলা খেলাফত মজলিসের নেতাকর্মীসহ সাধারণ জনতা মৌলভী লুকমান আহমদকে নির্বাচনী আসনের দক্ষিণ সীমানা জুড়ী উপজেলার মানিকসিংহ এলাকা থেকে কয়েকশ মোটরসাইকেল দিয়ে শোভাযাত্রা সহকারে বরণ করেন। এসময় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। বেলা আড়াইটায় তিনি মানিকসিংহ বাজারে প্রথম নির্বাচনী পথসভা করেন। পরে জুড়ী নিউ মার্কেট চত্তর, দক্ষিণভাগ বাজার, কাঠালতলী বাজার, বড়লেখা পৌরশহর, দাসেরবাজার, আজিমগঞ্জ বাজারসহ দশ স্থানে পৃথক পৃথক পথসভায় অংশ নেন।

পথসভায় খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী লুকমান আহমদ বলেন, পরিবর্তনের আন্দোলনে দেশবাসী অতীতে যেভাবে পাশে ছিলেন, ঠিক সেভাবেই আগামীতেও জনগণকে তিনি পাশে চান। সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। আলিম-ওলামাদের হত্যা, গুম ও ফাঁসিতে ঝুলিয়েছে। এখন সময় এসেছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার, দেশ বিনির্মাণের।

নির্বাচনী প্রচারণায় সংসদ সদস্য প্রার্থী মৌলভী লুকমান আহমদের সাথে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক এমএম আতিকুর রহমান, বড়লেখা উপজেলা সভাপতি কাজী এনামুল হক, সহ-সভাপতি মাওলানা কাওসার আহমদ, পৌর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপন, সহ সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাওলানা সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী, মাওলানা মনসুর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক মেম্বার, হাবিবুর রহমান, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, জুড়ী উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম, কাউছার আহমেদ কয়েছ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন