শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন
advertisement
সিলেট বিভাগ

মসজিদে নামাজরত ছোট ভাইকে খুন করলেন বড় ভাই

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি নিয়ে বিরোধের জেরে গ্রামের মসজিদে এশার নামাজ আদায়কালে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাঁও গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান (৬৫), পূর্ব চরগাঁও গ্রামের বাসিন্দা এবং কামরু মুন্সির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই লুৎফুর রহমান (৭৫)-কে আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লুৎফুর রহমান ও মজিবুর রহমান আপন দুই ভাই। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে বাড়ির পাশের রাস্তা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে এশার নামাজ চলাকালানী পূর্ব চরগাঁও জামে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুরকে বাঁশের গোড়া দিয়ে উপর্যুপরি আঘাত করেন বড় ভাই লুৎফুর।

স্থানীয় মুসল্লিরা গুরুতর আহত অবস্থায় মজিবুরকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “জমি সংক্রান্ত পূর্ব বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এশার নামাজের সময় মসজিদের ভেতরেই ছোট ভাইকে আঘাত করেন বড় ভাই। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন