শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে ব্লকেড কর্মসূচি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সুনামগঞ্জে ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত শহরের ট্রাফিক পয়েন্টে এ ব্লকেড কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। এতে ছাত্রশিবির, এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনার প্রতিবাদ জানান। তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হামলায় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক রাকাব আহমেদ শিশির, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসান ও সদস্য ইলিয়াস আহমদ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য ফয়ছল আহমদ, জুলফাস খান, আরিফুল ইসলাম জোহান। অন্যদের  মধ্যে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান সাকিব, শবনম দ্দোজা জোতি, জিহান জুবায়ের, রেদুয়ানুল হক নিহাল, সাব্বির আহমেদ  সাইমন আহমেদ, নাইম আহমেদ অন্তর প্রমুখ।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা