শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় স্ত্রী'র মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীও মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম রাউৎগাঁও এলাকার বাসিন্দা জনাব ওয়ারিছ মিয়া ও তাঁর স্ত্রী রিনা বেগম কয়েক ঘন্টার ব্যবধানে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রিনা বেগম কয়েকদিন আগে মেয়ে বাড়ি ভানুগাছ এলাকায় বেড়াতে যান। সেখানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন।

সুবহে সাদিকের সময় ফজরের নামাজের ওযু শেষে ঘরে ফেরার পথে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ওয়ারিছ মিয়া আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। স্ত্রী হারানোর শোকে মুহূর্তেই থেমে যায় তাঁর জীবনপ্রবাহ। এমন বিরল ঘটনা আজও মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেল।

ওয়ারিছ মিয়া ছিলেন অত্যন্ত ধর্মভীরু, মসজিদপ্রেমী মানুষ। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য ছিলেন।

দাম্পত্য জীবনে একে অপরের পরিপূরক এই দম্পতির কবরও খোঁড়া হয়েছে পাশাপাশি, রাউৎগাঁও ছোট মোকাম প্রাঙ্গণে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটে রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে উনাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এই অনন্য ও হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম আহমদ বলেন, স্ত্রী রীনা বেগমের মৃত্যুর খবর পেয়ে স্বামী ওয়ারিছ মিয়া মারা যান। এলাকায় এ ধরনের ঘটনা প্রথম ঘটল। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া ছিল বলে স্বজনেরা জানিয়েছেন। ওয়ারিছ মিয়া রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সদস্য ছিলেন। বেলা সাড়ে তিনটায় স্থানীয় রাউৎগাঁও বড় মোকামে জানাজা শেষে দুজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা