শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত দিনমজুরের নাম হারিস মিয়া (৩৫)। তিনি কার্তিকপুর গ্রামের হাজিম আলীর ছেলে। 

জানা গেছে, সোমবার (১৪ জুলাই) দুপুরের দিকে হারিস মিয়া তার নিজ বসত বাড়িতে মেরামতের কাজ করেছিলেন। এসময় মিটারের সংযোগ লাইন ঘরের টিনের পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে বাঁচাতে গেলে স্ত্রী কাঞ্চনমালাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। 

পরে বাড়ির লোকজনর আহত হারিছ মিয়াকে ও কাঞ্চনমালাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মনি রানী হারিছ মিয়াকে মৃত ঘোষণা করেন।  

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, আহত কাঞ্চনমালা কে উন্নত চিকিৎসার জন্য সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত হারিস মিয়ার দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরো

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী