শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের শংকরপুর থেকে বালিচিরি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। 

সোমবার (১৪ জুলাই) সকালে বালিচিরি দিঘীর পাড়ে এলাকাবাসীসহ শিশু শিক্ষার্থীরা সমবেত হন। বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা রাস্তা পাকাকরণের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

স্থানীয় বাসিন্দা, সমাজকর্মী আব্দুল মোস্তাকিম তামিমের পরিচালনায় মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন সমাজসেবক হাজী ফোরকান আলী, সাবেক ইউপি সদস্য জমসেদ আলী, ইউনিয়নের বাসিন্দা, সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, জীবন রহমান, সমাজসেবক হাফিজ রহমত আলী, হাফিজ ফরিদ আহমেদ, করিম মিয়া প্রমুখ। মানববন্ধনে স্থানীয় কয়েকটি গ্রামের শতাধিক লোক অংশ নেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে বালিচিরি-শংকরপুর রাস্তার বেহাল দশার কারণে শুধু শিশুরা নয়, পুরো এলাকার মানুষই ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে সামান্য বৃষ্টি দিলে শিক্ষার্থীদের স্কুলে পৌঁছাতে অনেক দেরি হচ্ছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে ভোগান্তিতে পড়তে হয়। বিগত সরকারের আমলে ইউনিয়নের কোন জনপ্রতিনিধি এই রাস্তার উন্নয়নের জন্য উদ্যোগ নেননি। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও মিলছে না কোন প্রতিকার। তাই বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি। 
এসময় শিশু শিক্ষার্থীরা "শিক্ষার পথে কাঁদা কেন, ভাঙা রাস্তা উন্নয়নের লজ্জা, জন্ম থেকে দেখি কাঁদা, পাঁকা রাস্তা কি শুধু স্বপ্ন, গর্তে নয় আমরা চলতে চাই সমতল রাস্তায়, পাকা রাস্তা সবার হয়, বালিচিরি রাস্তার ভাগ্যে শুধু কাঁদা রয়, চলা যায় না, যাওয়া যায় না, এমন রাস্তায় ভোট হয়না, স্কুলে যেতে কষ্ট হয় তাই পাকা রাস্তা চাই, আমাদের রাস্তায় জলাবদ্ধতা নয়, রাস্তা ঠিক করো, স্কুলে যেতে দাও" স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ালে উপস্থিত সবার নজর কাড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের শংকরপুর-বালিচিরি রাস্তাটি উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র পথ। প্রতিদিন গুরুত্বপূর্ণ এ রাস্তাটি যোগাযোগ পথ হলেও দীর্ঘদিন ধরে তা অবহেলিত অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হয় বড় বড় গর্ত ও কাদা। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুলগামী শিশুরা।

এসময় এক শিক্ষার্থী বলেন, বৃষ্টি দিলেআমরা প্রতিদিন রাস্তা দিয়ে চলাচল করার সময় পা পিছলে পড়ে যাই। কেউ আমাদের দুর্ভোগের কথাটি চিন্তা করেনা। আমরা ছোট বলে কি কেউ আমাদের কথা শুনবে না?।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল, আসুক মিয়া জানান, রাস্তার জন্য এতদিন আমরা বলেছি। এবার আমাদের শিশুদের বলতে হচ্ছে। রাস্তা সংস্কার না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

এই সম্পর্কিত আরো

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২