শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

এনসিপির বিশ্বনাথ উপজেলা সমন্বয়ক কমিটি থেকে ৩ জনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেটের বিশ্বনাথ উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, ২ নাম্বার সদস্য ধনঞ্জয় বৈদ্য ও ৬ নাম্বার সদস্য মো. শাহেদ আহমদ পদত্যাগ করেছেন। এর মধ্যে রুহুল আমিন ও মো. শাহেদ আহমদ রবিবার (১৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেন। আর আজ সোমবার দুপুরে ওই কমিটি থেকে পদত্যাগ করেছেন বলে মুঠোফোনে স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন ধনঞ্জয় বৈদ্য। 

গত শনিবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ১৭ সদস্য বিশিষ্ট এনসিপি বিশ্বনাথ উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেন। কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয় ডা. সুলেমান খানকে। কমিটির অন্যান্যরা যুগ্ম সমন্বয়কারী এম খলিলুল্লাহ, রুহুল আমিন, জামাল খান, সদস্য কালা মিয়া, ধনঞ্জয় বৈদ্য, খাইরুল ইসলাম, শোয়েব মিয়া, রেজাউল ইসলাম ফাহিম, মো. শাহেদ আহমদ, আবু তাহের, কামাল উদ্দিন, শামীম উদ্দিন, মোহাম্মদ হিরণ মিয়া, এজাজ আলী জাবেদ, মিজানুর রহমান, আশিকুর রহমান। 


কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়লে রবিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে পদত্যাগ করেন যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন। এর কিছুক্ষণ পরে একই পদ্ধতিতে পদত্যাগের ঘোষণা দেন ৬ নাম্বার সদস্য মো. শাহেদ আহমদ। 

পদত্যাগকারী রুহুল আমিন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে এবং আমাকে পদে রাখা হয়েছে। ওই কমিটির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করলাম।’ একই কথা নিজের পোস্টে লিখেন মো. শাহেদ আহমদও।

এই সম্পর্কিত আরো

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী