শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ভয়াবহ সংঘর্ষের ছয় দিন পর আহত রিমন মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি নবীগঞ্জ উপজেলার আনমনু গ্রামের বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে সংঘর্ষে আহত পূর্ব তিমিরপুর গ্রামের অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ওই সংঘর্ষে উভয় পক্ষের দুইজন নিহত হলেন।

প্রসঙ্গত, ৩ জুলাই বিকেলে নবীগঞ্জ শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব তিমিরপুর গ্রামের খসরু মিয়ার সঙ্গে আশাহীদ আলী আশার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে আনমনু ও পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে।

গত সোমবার (৭ জুলাই) সকালে উভয় গ্রামের মানুষ পূর্ব ঘোষণা অনুযায়ী নিজ নিজ এলাকায় প্রস্তুতিমূলক বৈঠক করেন। বিকেল ৩টার দিকে মাইকিংয়ের মাধ্যমে সংঘর্ষে জড়ান দুই গ্রামের শত শত মানুষ। এতে শতাধিক দোকানপাট ভাঙচুর ও লুটপাটের শিকার হয় এবং অন্তত শতাধিক ব্যক্তি আহত হন। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, রিমন মিয়ার মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সংঘর্ষে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল